...|...|...

চাকরি

চাকরি দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
চাকরি দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি অফিসার-এমআইএস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসার-এমআইএস 
বিভাগ: সিপিভি-রিটেইল আইআরএম (ইও-পিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহক ব্যবস্থাপনার সক্ষমতা। কম্পিউটার ব্যবহারে অত্যন্ত দক্ষ, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।