...|...|...

রাজনীতি

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, আলহামদুলিল্লাহ বললেন রাঁশেদ খান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, রাত ৯:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, আলহামদুলিল্লাহ বললেন রাঁশেদ খান

গোলাম রাব্বানী ও রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের ঘটনায় তিনবার আলহামদুলিল্লাহ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (৩১ আগস্ট) তার নিজের ফেসবুকে পেজ থেকে এসব লেখা হয়।

টাইমস টুডের পাঠকদের জন্য ওই পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

পোস্টটিতে বলা হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার প্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোট প্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।