...|...|...

বিশ্ব

গাড়ি আমদানি স্থগিত করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
গাড়ি আমদানি স্থগিত করল ইরান

ছবি: সংগৃহীত

অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিশ্চিত করতে গাড়ি আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। এ সিদ্ধান্তের আওতায় হোটেল মালিক ও বিদেশে বসবাসরত ইরানিদের গাড়ি আমদানিও বন্ধ থাকবে। ভ্যানসহ সব ধরনের গাড়ির ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, দেশের বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্টের নির্দেশে অগ্রাধিকারহীন সব খাতে বৈদেশিক মুদ্রা বরাদ্দ স্থগিত করা হয়েছে।

মোহাজেরানি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখা এবং জরুরি চাহিদা পূরণে অত্যাবশ্যকীয় পণ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই বৈদেশিক মুদ্রার সম্পদ এসব খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।