...|...|...

রাজনীতি

"কেউ চাইলে নিজের মতো প্রতীক দাবি করতে পারেন না" — রবিউল আলম

"কেউ চাইলে নিজের মতো প্রতীক দাবি করতে পারেন না" — রবিউল আলম

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:৩৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:৪৬
Shares
"কেউ চাইলে নিজের মতো প্রতীক দাবি করতে পারেন না" — রবিউল আলম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচন কমিশন সংবিধান ও তাদের আরোপিত বিধিবিধান অনুসারে কাজ করছে।  কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত না হলে তা নিয়ে লাগাতার অভিযোগ আনা জনগণকে বিভ্রান্ত করছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রবিউল আলম বলেন, “ক্ষমতার লোভে হোক বা জনগণের প্রতি আস্থার ঘাটতির কারণে হোক, কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের চিন্তাভাবনা নির্বাচন কমিশন বা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার মানসিকতা দেখাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য ভালো নয়।  রাজনৈতিক দলগুলোর এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকা উচিত।”

তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দল বলছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, স্বতন্ত্র করতে হবে—যাতে তারা রাষ্ট্রের হয়ে কাজ করে, দলের হয়ে নয়। আমরা সেই সংস্কারের পক্ষে।  কিন্তু যখন প্রতীক বরাদ্দের সময় আসে, তখন অনেকে নিজেদের পছন্দের প্রতীক দাবি করে।  আবার সেটি না পেলে নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলা হয়—এটি দ্বিচারিতা।”

বিএনপির এই নেতা বলেন, "নির্বাচন কমিশনের একটি নির্ধারিত বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।"

“নির্বাচন কমিশনের ইনলিস্টেড প্রতীক থেকেই নিবন্ধিত দলগুলো প্রতীক চয়েস করতে পারে।  প্রতীক বরাদ্দ বা বাদ দেওয়া কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়।  কেউ চাইলে নিজের মতো প্রতীক দাবি করতে পারেন না।”

তিনি মনে করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সংবিধান ও বিধিমালার আওতায় কাজ করাটাই নির্বাচন কমিশনের দায়িত্ব।

“আমরা চাই, নির্বাচন কমিশন রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করুক।  কিন্তু সেটি করতে দিতে হবে, বারবার চাপ বা হুমকির রাজনীতি নয়।”