...|...|...

সারাদেশ

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, প্রথম দিন যাত্রী ৫৪

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৫
Shares
কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, প্রথম দিন যাত্রী ৫৪

ছবি: সংগৃহীত

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হয়েছে। এতে কুমিল্লাসহ পাঁচ জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে এসে থামে। প্রথম দিন কুমিল্লা স্টেশন থেকে ৫৪ জন যাত্রী এ ট্রেনে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। নতুন এ সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন এ সেবার আওতায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা মহানগর এক্সপ্রেসে সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন। এতে এসব জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, রাত ১২টা ৪০ মিনিটে ট্রেনটি স্টেশনে থামার পর যাত্রী ও দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রথম দিন কুমিল্লা থেকে ৫৪ জন যাত্রী কক্সবাজারের উদ্দেশে ট্রেনে যাত্রা করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে পাঁচ জেলার মানুষের কক্সবাজার যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সাথে কক্সবাজারের পর্যটন খাতের সাথে এসব জেলার যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।