ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে জনবল নেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে, যা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৬০,০০০-১,০০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৬


