...|...|...

খেলা

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৩
Shares
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমেই শুরুতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (৯ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হয়েছে তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগ্রেসরা।

অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেশটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। ফলে এই সিরিজ নিগার সুলতানাদের জন্য নতুন অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ ডেভিড হেম্প কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এবং মানসিকভাবে ইতিবাচক থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিলেন। প্রথম ওভারেই উইকেট হারানোর পর সেই চাপ সামলে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য।