প্রশাসনে কর্মরত ৩ উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওএসডি করা ওই ৩ উপসচিব হলেন— জামালপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেলেটমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, ঢাকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প করপোরেশনের সচিব (উপসচিব) মিজ্ নাহিদা বারিক।
এ বিষয়ে উপসচিব জেতী প্রু’র সই করা পৃথক প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

