...|...|...

বিশ্ব

ইরানের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, সকাল ৮:০৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫:০১
Shares
ইরানের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েল

ছবি: সংগৃহীত

২০২৬ সালে দখলদার ইসরায়েলের ওপর ইরানের সাইবার হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি। তার মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের পর থেকেই এই ধরনের সাইবার আক্রমণ আরও তীব্র হয়েছে।

জার্মান সংবাদপত্র ‘ডাই ওয়েল্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কারাদি জানান, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে প্রায় ১,৬০০টি সাইবার ঘটনা নথিভুক্ত হয়েছিল। একই সময় ২০২৬ সালের জুনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৪,৮০০টি ঘটনায়।

কারাদি বলেন, “কিছু গোষ্ঠী খুবই দক্ষ। আমরা এগুলো মোকাবিলা করতে পারি, তবে এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। সাইবার জগতে প্রচলিত যুদ্ধের মতো কোনো যুদ্ধবিরতি নেই।”

তিনি আরও জানান, এসব সাইবার হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবহারকারীদের সিস্টেম। আইনজীবী প্রতিষ্ঠান ও অ্যাকাউন্টিং ফার্মও এর বাইরে ছিল না বলে তিনি উল্লেখ করেন।

তবে তার দাবি, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তুলনামূলক দুর্বল সিস্টেমে অনুপ্রবেশের পর অনেক ক্ষেত্রে কম্পিউটার নষ্ট বা ডেটা মুছে দেওয়ার মতো ক্ষতি করা হয়েছে।

ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে থাকে, যদিও নিজেদের বিরুদ্ধে হওয়া সাইবার আক্রমণের কথা তারা স্বীকার করে। সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানের পর থেকেই এই সাইবার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। 

সূত্র: রয়টার্স