...|...|...

ঢাকা

আড়াইহাজারে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৩:২৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
আড়াইহাজারে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে পড়ে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল্লাহ আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া কবরস্থানের পাশে বসবাসকারী আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার পর থেকে  শিশু আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছেনা,পরে এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকেরা তাকে অনেক খোজাখুজির পর দাসিরদিয়া নেওয়াজির পুকুরে আব্দুল্লাহকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, শিশুটি হাসপাতালে আনার আগে মারা গেছে। 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।