...|...|...

জাতীয়

আরও যাদের যুক্ত করা হলো নতুন পে স্কেলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৬
Shares
আরও যাদের যুক্ত করা হলো নতুন পে স্কেলে

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই থেকে নতুন এই বেতন স্কেল অনুযায়ী তাদের বেতন-ভাতা নির্ধারণ ও পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে। তবে বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকেই প্রশাসনিক কর্মকর্তাদের নতুন স্কেলে বেতন নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, ডিসি কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে অনুলিপি পাঠানো হয়েছে।