...|...|...

বিনোদন

আজ পর্যন্ত আমি আমার শ্বশুরের চেহারা দেখি নাই: সালমান মুক্তাদির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৪
Shares
আজ পর্যন্ত আমি আমার শ্বশুরের চেহারা দেখি নাই: সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের এই মন্তব্যটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি আমেরিকান নিউজভিত্তিক টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এই সাক্ষাৎকারে ‘ব্রাউন ফিশ স্টুডিওতে’ ভাঙচুর, লুটপাট এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

আলোচনায় উঠে আসে সালমানের শ্বশুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কয়েকটি বারে জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অভিযান চালানোর বিষয়। শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত রাখা এবং কর ফাঁকির গুরুতর অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালিয়ে কিছু ওয়্যারহাউস সিলগালা করা হয়েছিল। এর পর থেকেই গণমাধ্যমে সালমানের নামও টানা হচ্ছিল।

এ প্রসঙ্গে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করলে সালমান বলেন,‘আমি সরাসরি বলি, যে লোকটার কথা আমরা বলছি, আপনি যত পাহাড় খুঁড়ে ফেলান ভাই, আজ পর্যন্ত ওর ভয়েস শুনি নাই, আমি চেহারা দেখি নাই।’

স্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমার ওয়াইফ সব ছাইড়া দিয়া, তার পুরো এম্পায়ার ছাইড়া দিয়া, দুই বাচ্চা নিয়ে আমার এই ছোট্ট বাড়িতে আসছে।’

এক পর্যায়ে মজার ছলে নিজের দুর্ভাগ্যের কথাও বলেন সালমান। তার ভাষায়, ‘আমার তো কপালটা এতই খারাপ, দেখেন, প্রিভিয়াস গভমেন্টও আমার ওপর খ্যাপা, কারেন্ট গভমেন্টও আমার ওপর খ্যাপা। একটা লোক যে আমাদের স্বীকারই করে নাই, সে এখন আরও বেশি খ্যাপা। আমার পুরা লাইফটা তছনছ হয়ে গেছে।’

সালমানের ভাষ্য, শুধু পারিবারিক সম্পর্ক থাকলেই ব্যবসায়িক বা আইনি কোনো ঘটনার সাথে তাকে যুক্ত করা ঠিক নয়।