...|...|...

খেলা

আগামীকাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, দেখবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৯
Shares
আগামীকাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। উদ্বোধনী দিনেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।

মাঠে বসে খেলা দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে টিকিটের দাম ও বিক্রি চূড়ান্ত করেছে সংস্থাটি।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ‘ম্যাচ ডে’-তে একটি টিকিট দিয়েই দুটি খেলা দেখতে পারবেন দর্শকেরা। অর্থাৎ, একই দিনের দুই ম্যাচের জন্য আলাদা টিকিট কাটতে হবে না। খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই স্টেডিয়ামের ফটক খুলে দেওয়া হবে।

যারা স্টেডিয়ামে যেতে পারবেন না, তাদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে খেলাধুলার স্যাটেলাইট চ্যানেল ‘টি স্পোর্টস’। এছাড়া বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ (অ্যাপ ও ওয়েবসাইট) এবং ‘স্পোর্টজিফাই’ অ্যাপেও খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে।