জানাজা মুসলমানের মৃত্যুর পর তার প্রতি জীবিতদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। তবে কোনো কারণে লাশ মাটিতে না রেখে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহনে থাকা অবস্থায় জানাজার নামাজ পড়ার প্রয়োজন হলে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে স্বাভাবিক অবস্থায় এবং শরয়ি অপারগতার ক্ষেত্রে এ বিধান এক নয়। কোরআন-হাদিস ও ফিকহের আলোকে অ্যাম্বুলেন্সে থাকা লাশের জানাজার নামাজ পড়ার বিধান কী, তা জানা জরুরি।
মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া।এই জানাজা নামাজ নিয়ে নানা ধরণের প্রশ্ন মানুষের মধ্য তৈরি হয় নানা কিছুসংখ্যক মুসলমান এ দায়িত্ব পালন করলে অন্যরা দায়িত্বমুক্ত হবে; যদিও এলাকার সব লোক ও আত্মীয়স্বজনের দায়িত্ব মৃতের জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং তার স্বজনদের সান্ত্বনা দেওয়া।
মহানবী (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে, সে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করে। কোনো এক সাহাবি প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসুল! দুই কিরাত কী?’ নবী করিম (সা.) বললেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান।’ (ইবনে কাছির)
জানাযা নামাজ পড়ার পদ্ধতি হলো, জানাজার নামাজ আদায়ের আগে মৃতকে কিবলার দিকে জমিনে রাখতে হবে। ইমাম তার বক্ষ বরাবর দাঁড়াবেন। এরপর জানাজার নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেই যথেষ্ট। মুখে আলাদা করে উচ্চারণ করতে হয় না; তবে কেউ করলে অসুবিধা নেই।
তাকবির বলে উভয় হাত কান পর্যন্ত ওঠাতে হয়। এরপর নাভির নিচে হাত বেঁধে সানা পড়তে হয়। এরপর তাকবির বলে দরুদে ইবরাহিম পড়তে হয়। তারপর তাকবির বলে নির্দিষ্ট দোয়া পড়তে হয়। চতুর্থ তাকবির বলে ডানে-বাঁয়ে সালাম ফেরাতে হয়।
অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়া যাবে?
লাশ জমিনে রেখে জানাজা পড়ার সুযোগ থাকলে জমিনে রেখেই জানাজা পড়তে পড়তে হবে। জমিনে রাখার সুযোগ থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স, গাড়ি, ট্রাক ইত্যাদিতে লাশ রেখে জানাজার নামাজ পড়লে জানাজা আদায় হবে না। বরং লাশের খাটিয়া বা তক্তা মাটিতে রেখে তার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে হবে।
তবে কোনো শরয়ি অপারগতার কারণে লাশ মাটিতে রাখা সম্ভব না হলে-যেমন সেখানে পানি থাকা, লাশ গলে যাওয়ার আশঙ্কা থাকা, অথবা ফ্রিজ থেকে বের করার পর রোদে রাখলে লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা-এ ধরনের অপারগতার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা গাড়িতে লাশ রেখে জানাজা পড়লে জানাজা আদায় হয়ে যাবে। (রদ্দুল মুহতার)


