...|...|...

সংবাদ

অ্যামাজন থেকে 'ইসরায়েলবিরোধী' বই সরানোর চেষ্টা

অ্যামাজন থেকে 'ইসরায়েলবিরোধী' বই সরানোর চেষ্টা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:১০ | আপডেট: ৯ আগস্ট ২০২৬, রাত ৮:২৪
Shares
অ্যামাজন থেকে 'ইসরায়েলবিরোধী' বই সরানোর চেষ্টা



যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদিদের আইনি সংগঠন-এনজেএসি ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন থেকে একটি বই সরানোর চেষ্টা করছে।
বইটি লিখেছেন জাতিসংঘের প্রতিনিধি ফ্রানসেস্কো আলবানিজ।  যিনি ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বইটির নাম ‘হোয়েন দ্যা ওয়ার্ল্ড স্লিপস’।  বইটিতে আলবানিজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা এবং এর পেছনে বিশ্বের দায় তুলে ধরেছেন।

ইহুদি সংগঠনটির অভিযোগ, আলবানিজ তার বক্তব্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরেছেন।  এ কারণেই তারা তার লেখা বইটি বিক্রি বন্ধের দাবি জানাচ্ছে।
উল্লেখ্য, আলবানিজ গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।  এজন্য যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।  বেশকিছু ইহুদি সংগঠন দাবি তুলেছে, আলবানিজের বই বিক্রির মাধ্যমে অ্যামাজন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে।  

সূত্র: নিউ ইয়র্ক সান