...|...|...

জাতীয়

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫১
Shares
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেফতার

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবিপ্রধান জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।