...|...|...

জাতীয়

‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে চাই’

‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে চাই’

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৬, সকাল ৮:১৬
Shares
‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে চাই’

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুষ্কৃতমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সততা ও নিষ্ঠার সাথে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।  অন্যথায় এত বিশাল স্বাস্থ্যখাতের তত্ত্বাবধান করা অত্যন্ত কঠিন।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি একটাই অনুরোধ করব, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণি।  আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন।  আপনাদের সহকর্মী তৃণমূল পর্যায়ে যারা চাকরি করছেন তাদের নিকট আজকের বার্তা পৌঁছে দেবেন।  এ ব্যাপারে সবাই সমন্বিতভাবে এগিয়ে না এলে এত বিশাল খাতের চিকিৎসকদের তত্ত্বাবধান করা কঠিন।