...|...|...

ময়মনসিংহ

ময়মনসিংহে ভূমি নায়েব কালামের হুমকি

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৯
Shares
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’

অভিযুক্ত আবুল কালাম। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা গালিগালাজ ও আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের বেঁধে পেটাব এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব বলে হুমকি দেন তিনি। ঘটনার ভিডিওতে তার এমন বক্তব্য শোনা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে ভূমি অফিসে যান। এ সময় তার সাথে নাগরিক টিভির ফরহাদ, কালের কণ্ঠের আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত ছিলেন। অভিযোগ,তথ্য জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে নায়েব কর্মচারীদের দিয়ে অফিসের ফটক বন্ধ করে তাদের আটকে রাখার চেষ্টা করেন এবং হুমকি দেন।

এর আগেও একই নায়েবের বিরুদ্ধে এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি মো. আবুল মনসুরের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে নায়েব আবুল কালাম বলেন সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।

ঘটনার প্রতিকার চাইতে সাংবাদিকরা সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো.জাকারিয়া হোসেনের কার্যালয়ে গেলে তিনি বলেন, বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।

এ ঘটনায় সাংবাদিকরা নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

জেলা প্রশাসক মো.সাইফুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও সেটি রিসিভ হয়নি।