...|...|...

বিনোদন

‘রকস্টার’-এ নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬, দুপুর ১২:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১২
Shares
‘রকস্টার’-এ নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা

সিনেমায় ক্যারিয়ার বলিউড থেকে শুরু তানজিয়া জামান মিথিলার। এবার ঢালিউডে অভিষেক হলোরকস্টারসিনেমার মাধ্যমে। পর্দায় তাকে দেখে প্রশংসা করছেন দর্শক। সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশকে নিয়ে নেটিজেনদের মাতামাতি। যা অভিভূত করেছে অভিনেত্রীকে।

উচ্ছ্বসিত মিথিলারকস্টারসিনেমায় নিজের এন্ট্রি দৃশ্যটি ফাঁস করেছেন ফেসবুকে। সাথে প্রকাশ করেছেন অনুভূতি। 

মিথিলা লিখেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’ 

তিনি আরও লেখেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’ 

সবশেষে মিথিলা লেখেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।

সান কমিউনিকেশনের ব্যানারেরকস্টারপরিচালনা করছেন আজমান রুশো। সিনেমায় শাকিব খান, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।