...|...|...

বিনোদন

‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান

সাদিয়া ইসলাম
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান

ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের সাথে দত্তক নেওয়া ৩য় সন্তানের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুই পুত্র সন্তানের একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘ভাই ভাই’।

ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকেই ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন দুই ভাইকে। কেউ কেউ পরীমনির এই মানবিক উদ্যোগের প্রশংসাও করছেন।

এর আগে একটি কন্যাশিশুকেও দত্তক নিয়েছেন পরীমনি। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। নিজের সন্তানদের পাশাপাশি দত্তক নেওয়া সন্তানকেও সমান ভালোবাসায় আগলে রাখছেন এই অভিনেত্রী।  

সম্প্রতি দত্তক নেওয়া আরেক শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন পরীমনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ তবে শিশুটির নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার পূণ্যের সাথে তার সুন্দর সম্পর্কের ঝলক দেখে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।  

পরীমনি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে তিন সন্তানের মা। সন্তানদের নিয়ে পরীমনির আবেগের কথা প্রায়ই উঠে আসে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার ভালোবাসা ও মমতা বরাবরই নজর কেড়েছে। দুই ভাইয়ের এই ছবি যেন সেই ভালোবাসারই আরেকটি সুন্দর প্রকাশ।