...|...|...

আবহাওয়া

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৩
Shares
৮ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।