...|...|...

জাতীয়

৩০ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৩
Shares
৩০ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

তবে রিয়াদ বাদে সৌদি আরবের অন্যান্য গন্তব্যের ফ্লাইট স্বাভাবিক রয়েছে। বিমান জানিয়েছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।