...|...|...

অন্যান্য

২৫ নভেম্বর: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুসহ স্মরণীয় যত ঘটনা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
২৫ নভেম্বর: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুসহ স্মরণীয় যত ঘটনা

ছবি: সংগৃহীত

সময় বয়ে চলে আপন গতিতে। সময়ের ধারাবাহিকতায় ইতিহাসের পাতায় যুক্ত হয় নানা ঘটনা, অর্জন ও স্মৃতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর মধ্য দিয়ে প্রতিটি দিনই হয়ে ওঠে ইতিহাসের অংশ।

আজ ২৫ নভেম্বর। বছরের এই দিনে বিশ্ব ইতিহাসে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশিষ্টজনেরা। ইতিহাসের দিনপঞ্জি থেকে দেখে নেওয়া যাক ২৫ নভেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যুর তথ্য।

ঘটনাবলি:

১৫৩৮ - পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৭৫৯ - একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।

১৮১৩ - জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৩৮ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫ - ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০ - ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৩৬ - জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

১৯৭৫ - দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।

১৯৯১ - খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৯২ - চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬ - পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।

২০০১ - সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৪ - রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

২০০৭ - উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

জন্ম:

১৫৬২ - লাফান ডি ভেগা, তিনি ছিলেন স্প্যানিশ নাট্যকার ও কবি।

১৮৪১ - আর্নেস্ট সচ্রডের, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৫ - লুডভিক সভোবডা, তিনি ছিলেন চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৮৯৮ - চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।

১৯০৪ - বা জীন, তিনি ছিলেন চীনা লেখক।

১৯০৬ - নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।

১৯১৫ - অগাস্টো পিনোশের চিলির জেনারেল, রাজনীতিবিদ ৩০ তম প্রেসিডেন্ট।

১৯১৯ - ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।

১৯২০ - রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও পরিচালক।

১৯২৩ - মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।

১৯৩৩ - কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৫২ - ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী।

১৯৬২ - হিরনবু সাকাগুচি, তিনি জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।

১৯৭৭ - গুইলেরমো কানাস, তিনি আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।

১৯৮১ - জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৪ - গাস্পারড উলিয়েল, তিনি ফরাসি মডেল ও অভিনেতা।

১৯৮৬ - ক্রেগ গার্ডনের, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:

১৫৬০ - আন্দ্রেয়া ডরিয়া, তিনি ছিলেন ইতালিয়ান এডমিরাল।

১৮৫৭ সালে এই দিনে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।

১৮৮৫ - টমাস এ. হেন্ড্রিক্স, তিনি ছিলেন মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১ তম ভাইস প্রেসিডেন্ট।

১৯১১ - ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।

১৯৪১ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।

১৯৫০ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।

১৯৫৬ - অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ - জেরার্ড ফিলিপ, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।

১৯৭০ - ইয়ুকিও মিশিমা, তিনি ছিলেন জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।

১৯৭৪ - জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট।

১৯৮১ - খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল

১৯৯০ - ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস

১৯৯৭ - হাস্টিংস বান্ডা, তিনি ছিলেন মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৩ - উইলিয়াম অ্যান্থনি ফোকেস, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৬ - ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।

২০২০ -ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।