ইসরায়েলের নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ২১ লাখের বেশি ভোট গণনার পর দলটি পেয়েছে ২১ দশমিক ৭ শতাংশ বৈধ ভোট।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, গণনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। দলটি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আর ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট।
তবে ভোট গণনা এখনো চলমান থাকায় ফলাফলে পরিবর্তন আসতে পারে। প্রাথমিক এই ফলের ভিত্তিতে সরকার গঠনের চূড়ান্ত চিত্রও এখনো স্পষ্ট নয়।


