...|...|...

শিক্ষা

১৪০ শিক্ষককে শাস্তি দিল মাদ্রাসা বোর্ড

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৪৩
Shares
১৪০ শিক্ষককে শাস্তি দিল মাদ্রাসা বোর্ড

২০২৬ সালের দাখিল পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন ও পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী কাজের কারণে ১৪০ শিক্ষককে ২০২৭ সাল পর্যন্ত পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সংযুক্ত তালিকাভুক্ত বিভিন্ন কেন্দ্র থেকে উত্তরপত্রের OMR এর Top Portion অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানো হয়। বোর্ডের মতে, এটি উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন এবং পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী।

এ ঘটনায় কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সদস্য এবং কেন্দ্রসচিবদের যথাযথভাবে দায়িত্ব পালন না করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত তালিকায় থাকা কেন্দ্রসচিব, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সদস্য ও কক্ষ প্রত্যবেক্ষকদের ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষকদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে