ক্রমেই দীর্ঘ হচ্ছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০১ জন। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে যে এক শিশুর মৃত্যু হয়েছে সে সিলেটের বাসিন্দা। এ সময়ে নিশ্চিত আক্রান্ত ১৩ জনই ঢাকার। উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪১২, সিলেটের ১৩২, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২২, ময়মনসিংহের ৫৯, বরিশালের ৯৭, খুলনার ৬৬ এবং রংপুরের ১৬ জন রয়েছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২১২ জন এবং উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৬ হাজার ৭৬৫ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৮৫ হাজার ১১০ জন।


