...|...|...

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন ১ হাজার ১১০ রোগী শনাক্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪২
Shares
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন ১ হাজার ১১০ রোগী শনাক্ত

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১১০ জন। তাদের মধ্যে ২৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো ঘটনা নথিভুক্ত হয়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১১০ জন। আর নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৪।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী শনাক্তের হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে নতুন করে ৫৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৯, বরিশালে ১১৫, সিলেটে ৯৪, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহীতে ২০ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্য বলছে, ২০২৬ সালের ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন হলেও এখন পর্যন্ত টিকা পেয়েছেন ২ কোটি ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। সে হিসাবে লক্ষ্যমাত্রার বিপরীতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৭ দশমিক ২ শতাংশ।