...|...|...

রাজধানী

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি করারও অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ ঘটনা ঘটে।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলায় জড়িত। তারা সানাউল্লাহকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকুপির ঘটনার কথা জানতে পেরেছেন। তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।