...|...|...

সোশ্যাল মিডিয়া

স্বামীর জন্য দোয়া চাইলেন এনসিপি নেত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩২
Shares
স্বামীর জন্য দোয়া চাইলেন এনসিপি নেত্রী

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। ছবি: সংগৃহীত

ভীষণ অসুস্থ স্বামীর জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

রবিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে সামান্থা শারমিন লেখেন, আগে একদিন বলেছিলাম, আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণভাবে আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সে জন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।

তিনি লেখেন, একজন উদ্যমী, কর্মঠ, তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হতে দেখা অনেক যন্ত্রণার। সর্বজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহতায়ালা নানাভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, এতে কোনো আফসোস নেই।

কিন্তু ওনার জন্য সবার কাছেই দোয়া চাই। রাজনীতির কারণে অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারি আমি বা আমার হাসবেন্ড, অথবা দুজনেই। তারপরেও....

আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ, আপনি ছাড়া আমরা শূন্য।