...|...|...

খেলা

স্বাগতিক জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের জয়যাত্রা

jahid
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৬
Shares
স্বাগতিক জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের জয়যাত্রা

ছবি: সংগৃহীত

২০২৬ এশিয়ান গেমসের পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। স্বাগতিক জাপানকে ৪৮ রানে হারিয়ে গ্রুপতে শুভসূচনা করেছে তারা। আগে ব্যাট করে ২০ ওভারে উইকেটে ১২৯ রান সংগ্রহ করা আফগানিস্তান পরে দুর্দান্ত বোলিংয়ে জাপানকে ৮১ রানে গুটিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক জাপান। তবে আফগানিস্তানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের পর বল হাতে দারুণ পারফরম্যান্সে ম্যাচ নিজেদের করে নেয় তারা।

ব্যাট হাতে আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন মোহাম্মদ ইশাক। ১৭ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। মোহাম্মদ আকরাম করেন ৩৪ রান, কারিম জানাতের ব্যাট থেকে আসে ২১ রান। অধিনায়ক দারবিশ রাসুলিও ২৯ রান যোগ করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

১২৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে জাপান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্বাগতিকদের ইনিংস শেষ হয় ১৯. ওভারে ৮১ রানে। জাপানের হয়ে কেন্ডেল কাদওয়াকি ফ্লেমিং ১৪ এবং বেঞ্জামিন ইতো ডেভিস ১৭ রান করেন। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

আফগানিস্তানের বোলারদের মধ্যে নাঙ্গেয়ালিয়া খারোতি ও  আরব গুলও বল হাতে দারুণ ভূমিকা রাখেন।  তাদের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত ৮১ রানেই থেমে যায় জাপানের ইনিংস।

এই জয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই দুই পয়েন্ট তুলে নিল আফগানিস্তান। গ্রুপতে তাদের পরবর্তী ম্যাচ ২৫ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে, একই ভেন্যু কোরোগি স্পোর্টস পার্কে।