...|...|...

রাজনীতি

স্থানীয় নির্বাচনে ‘ভোটচোর ইঞ্জিনিয়ারদের’ আর ছাড় নয়: জামায়াত আমির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৯
Shares
স্থানীয় নির্বাচনে ‘ভোটচোর ইঞ্জিনিয়ারদের’ আর ছাড় নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত ব্যক্তিদের আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না। অতীতেও বিভিন্ন অপশক্তির মোকাবিলা করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারের মধ্যে বেশ কিছু উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে মাদকের বিস্তার ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে চর দখলের মতো করে শিক্ষাপ্রতিষ্ঠান দখল, তোষামোদকারীদের কমিটিতে স্থান দেওয়া এবং দলীয় আনুগত্যসম্পন্ন ও অযোগ্য শিক্ষকদের প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন।

তিনি বলেন, জনগণই বিচার করবে কার কী চরিত্র। সমাজ থেকে অপরাধী চক্রের শেকড় উপড়ে ফেলতে হবে।