সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সময়ে হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত করেছে বলে ইরানের দাবির পর তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা নতুন করে বেড়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাজারের তথ্যের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৬ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৫৭ ডলারে স্থির হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচার মূল্য গ্রিনিচ সময় সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৪ ডলারে পৌঁছায়।
সৌদির তেল শোধনাগারে হামলা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন উদ্বেগের কারণে বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।


