...|...|...

সারাদেশ

সে নাস্তিক ছিল, তাই গণপিটুনি দেই; তবে হত্যার উদ্দেশ্য ছিল না: আমিনী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪২
Shares
সে নাস্তিক ছিল, তাই গণপিটুনি দেই; তবে হত্যার উদ্দেশ্য ছিল না: আমিনী

ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী। ছবি: টাইমস টুডে

আইনের দৃষ্টিতে আমি অপরাধী, আমি অনুতপ্ত নই বলে জানিয়েছেন সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী। 

তিনি বলেছেন, নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল। তবে পিটিয়ে হত্যার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে। যে কাজটি করছি সেটি আল্লাহ্ পাক ফয়সালা করবেন। 

রবিবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় কালিগঞ্জ উপজেলা থেকে গ্রেফতারের পর এসআরবি আমিনীকে পুলিশের নিকট হস্তান্তর করে। বিকেল ৪টায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

প্রধান অভিযুক্ত আমিনী বলেন, সে যে ওভাবে নাস্তিক ছিল আমরা ধারণা পাই নাই। বিভিন্ন দেশ থেকে নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল।

দেবহাটা থানার ওসি এইচএম শাহীন বলেন, ফজলুল হক আমিনী স্বীকার করেছে পিটিয়ে হত্যাকাণ্ডে সে জড়িত। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে বলেও জানায়। যেহেতু তিনি স্বীকার করেছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে সেজন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দেবহাটার ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে দুই দফা গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার নেতৃত্ব দেন ফজলুল হক আমিনী। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।