...|...|...

খেলা

সেঞ্চুরি করে নিজের মেয়েকে উৎসর্গ করলেন লিটন দাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩০
Shares
সেঞ্চুরি করে নিজের মেয়েকে উৎসর্গ করলেন লিটন দাস

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ লড়াই করছেন বাংলাদেশের ব্যাটাররা। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ১৩৭ রানের পর এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। শতরান পূর্ণ করার পর ছোট্ট মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ সময় একটি কাগজে ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’লিখে ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৪২ রান। ১৫৪ বলে ১৩টি চারের সাহায্যে ১০২ রান করে অপরাজিত আছেন লিটন। তার সাথে ৫ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে পরবর্তী সময়ে ব্যাটারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দল। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের ভিত গড়ে দেয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। ১৯ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে মার্কো ইয়ানসেন ১৯.৫ ওভারে ৬১ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।

লিটনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ।