...|...|...

বিনোদন

সুপারন্যাচারাল থ্রিলার মুভিতে সাইফ-কিয়ারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪২
Shares
সুপারন্যাচারাল থ্রিলার মুভিতে সাইফ-কিয়ারা

হিন্দি সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার কাণিকা ধিলন এবার নামছেন চলচ্চিত্র পরিচালনায়। তার পরিচালিত প্রথম ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলি খান ও কিয়ারা আদভানি।

এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ছবিটি মূলত একটি সুপারন্যাচারাল বা অতিপ্রাকৃত ঘরানার থ্রিলার হতে যাচ্ছে।

‘মানমার্জিয়া’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’ ও ‘ডাংকি’-র মতো জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখে হিন্দি সিনেমা জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন কাণিকা। এর আগে নিজের প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’-এর ব্যানারে ‘দো পাত্তি’ ছবিটি প্রযোজনা ও রচনা করলেও, পরিচালক হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম কাজ। থ্রিলার ঘরানার প্রতি আলাদা অনুরাগের ধারাবাহিকতায় এবারও তিনি একটি অতিপ্রাকৃত উপাদাননির্ভর ভিন্নধর্মী গল্প বেছে নিয়েছেন।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলি খান ও কিয়ারা আদভানি—এই দুইজনকে মাথায় রেখেই দীর্ঘ দিন ধরে ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবির মূল গল্প ও অতিপ্রাকৃত উপাদানগুলো এখনই প্রকাশ না করে গোপনীয়তা রক্ষা করছেন নির্মাতারা। বর্তমানে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে এবং চলতি বছরের শেষের দিকেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।