...|...|...

সারাদেশ

সাভার-আশুলিয়ায় আজও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩০
Shares
সাভার-আশুলিয়ায় আজও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলমান অসন্তোষের মধ্যে আজও (৫ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এ ছাড়া সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এবং নিরাপত্তাশঙ্কায় আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে পুরো শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে শিল্পাঞ্চলের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।