...|...|...

বিশ্ব

সাধারণ নাগরিকদের ‘সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৯
Shares
সাধারণ নাগরিকদের ‘সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরান

ছবি: সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষার জন্য দেশের সাধারণ নাগরিকদের প্রস্তুত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরানি সেনাবাহিনী। 

রবিবার (৪ অক্টোবর) পশ্চিম এশিয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

ইরানি সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানিয়েছেন, আজ থেকেই তেহরানের তিনটি নির্দিষ্ট কেন্দ্রে এই কর্মসূচি পরিচালিত হবে।

আলিয়ান-নেজাদ জানান, স্বেচ্ছাসেবকদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ এবং পরবর্তীতে আরও উন্নত বা অ্যাডভান্সড কোর্স প্রদানের জন্য সেনাবাহিনীর চারটি শাখার সদস্যদের বেশ কয়েকটি নির্দিষ্ট ফিল্ড গ্যারিসন সাইটে মোতায়েন করা হবে।