...|...|...

সারাদেশ

সাতক্ষীরায় গণপিটুনিতে যুবককে হত্যা, প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৬:১০
Shares
সাতক্ষীরায় গণপিটুনিতে যুবককে হত্যা, প্রধান আসামি আমিনী গ্রেফতার

ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবক গণপিটুনির শিকার হন। পরে তার মৃত্যু হয়। শামীম উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। এতে পারুলিয়ার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেফতার করে। এবার মামলার প্রধান আসামি আমিনীকে গ্রেফতার করা হলো।