...|...|...

বিশ্ব

শ্রীলঙ্কার একাধিক প্রদেশে ভারী বর্ষণ-বজ্রপাতের সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
শ্রীলঙ্কার একাধিক প্রদেশে ভারী বর্ষণ-বজ্রপাতের সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। আজ শনিবার (৭ নভেম্বর) এসব অঞ্চলের কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলীয়, সাবারাগামুওয়া, মধ্যাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া গল ও মাতারা জেলাতেও স্থানীয়ভাবে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয়, সাবারাগামুওয়া, মধ্যাঞ্চলীয় ও উভা প্রদেশের কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে বজ্রসহ বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ পরিস্থিতিতে বজ্রপাত ও দমকা বাতাসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।