...|...|...

ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাবি ছাত্রদলের ২ সদস্য বহিষ্কার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৯
Shares
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাবি ছাত্রদলের ২ সদস্য বহিষ্কার

জাবি শাখা ছাত্রদলের সদস্য ইমাম হোসেন ও অনন্যা ফারিয়া। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে দলের কেন্দ্রীয় সংসদ বহিষ্কার করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বহিষ্কৃত দুই সদস্য হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য অনন্যা ফারিয়া ও ইমাম হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ইয়াসমা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে ওই দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ধরন কিংবা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত কিছু এতে জানানো হয়নি।