...|...|...

আবহাওয়া

শীত-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৩
Shares
শীত-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দেশের আবহাওয়ায় আপাতত বৃষ্টির কোনো আভাস নেই। শুক্রবার (৬ নভেম্বর) সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, অন্ধ্রপ্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৬ মিনিটে।