লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ব্যাংক ও লিজিং খাতে অভিজ্ঞ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক ও লিজিং খাতে কাজের দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: যশোর সদর ও রাজশাহী সদর
বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬।


