...|...|...

জাতীয়

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৫
Shares
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধও ওই এলাকায় চলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিতক্যাপস্টোন কোর্সএর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধও ওই এলাকায় চলছে। সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সাথে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা বিদ্রোহ, জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জও রয়েছে।

তিনি বলেন, এসব বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর ফলে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিদের এনডিসিতে এনে ধরনের কোর্সের মাধ্যমে তাদের জ্ঞান অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি কোর্সটিও তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে।

ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি প্রণয়ন আইন প্রণয়নে কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

তিনি বলেন, আপনাদের হিকমা, উইজডম প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন। আপনারা আপনাদের নিজ নিজ ক্ষেত্রে সফল। এই প্রজ্ঞা অভিজ্ঞতার মাধ্যমে আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।