...|...|...

সারাদেশ

টঙ্গী রেললাইনের পাশে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৫
Shares
টঙ্গী রেললাইনের পাশে যুবককে কুপিয়ে হত্যা

নিহত জয় (২৩)। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে একদল দূর্বৃত্ত নোয়াগাঁও এলাকায় রেললাইনের পাশে  এলোপাতাড়ি কুপিয়ে যখম করে  জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকার রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ।

নিহত জয় টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে পোষাক কারখানার চাকরি ছেড়ে গত কিছু দিন যাবত বেকার অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল দূর্বৃত্ত নোয়াগাঁও এলাকায় রেললাইনের পাশে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।’

হত্যাকান্ডের সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।