...|...|...

ক্যাম্পাস

রাষ্ট্রপতির সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
রাষ্ট্রপতির সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোবিপ্রবি উপাচার্য। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাক্ষাৎকালে আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির ৩য় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তার সাথে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানান।