...|...|...

রাজধানী

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:০৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৭
Shares
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

প্রতীকী ছবি

রাজধানীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা আক্তার (৫০)। দগ্ধরা হলেন, ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।

দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে দগ্ধ দুজন সেখানেই চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় মনোয়ারা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্য দুই নারী দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।