...|...|...

বিনোদন

রহস্যময় পোস্ট, তবে কী নতুন প্রেমে পড়েছেন প্রভা?

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ভোর রাত ৪:২৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪০
Shares
রহস্যময় পোস্ট, তবে কী নতুন প্রেমে পড়েছেন প্রভা?

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোটপর্দায় অভিনয় আর ব্যক্তিগত জীবন- দুই কারণেই বছরজুড়ে আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এবার আর কোনো নাটক বা শুটিংয়ের খবর নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া কয়েকটি রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। অনুরাগীদের মনে তীব্র কৌতূহল- তবে কি আবারও নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন এই তারকা?

বর্তমানে সব ব্যস্ততা দূরে ঠেলে হিমালয়কন্যা নেপালে ফুরফুরে মেজাজে অবকাশযাপন করছেন প্রভা। সেখানকার পাহাড়, মেঘ আর প্রকৃতির মায়াবী চাদরে মোড়ানো প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়মিত শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেন তিনি, যার একটি ছবি ঘিরেই শুরু হয়েছে যত জল্পনা-কল্পনা।

May be an image of lake and pool

নেটিজেনদের বিশেষভাবে নজর কাড়া সেই ছবিতে দেখা গেছে, প্রকৃতির পটভূমিতে হাতে একটি লাল টকটকে বেলুন নিয়ে অসম্ভব হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন প্রভা। আর সেই বেলুনের গায়ে স্পষ্টাক্ষরে লেখা ছিল- ‘আই লাভ ইউ’। এই এক ছবিতেই যেন ভক্তদের মনে হাজারো প্রশ্নের ডালপালা মেলতে শুরু করেছে। নেটিজেনদের একাংশের স্পষ্ট ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটেছে, যার উদ্দেশেই এই ভালোবাসার বার্তা।

গুঞ্জনের আগুন আরও উসকে দিয়েছে তার সর্বশেষ শেয়ার করা আরেকটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, টেবিলে সাজানো দুটি খাবারের প্লেট নিয়ে লাঞ্চ করতে বসেছেন প্রভা। ফ্রেমে অভিনেত্রীকে একা দেখা গেলেও, প্রভার সামনের অন্য প্লেটটি কার জন্য সাজানো কিংবা টেবিলে তার ঠিক মুখোমুখি কে বসে আছেন- তা রহস্যই রেখে দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে প্রভা কেবল লিখেছেন, ‘লাঞ্চ করেছেন?’

রহস্যে ঘেরা এই প্রশ্ন এবং দুই প্লেট খাবারের উপস্থিতি প্রভার নতুন প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছে। তবে এই চর্চা কিংবা নতুন সম্পর্কের বিষয়ে প্রভা নিজে এখন পর্যন্ত মুখ খোলেননি। ফলে পুরো বিষয়টি আপাতত ভক্তদের তুমুল কৌতুহল আর সামাজিক মাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে।

May be an image of strawberry daiquiri

প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং পরবর্তীতে ২০১৪ সালে মাহমুদ শান্তর সঙ্গে প্রভার ঘর ভাঙার পর থেকে দীর্ঘদিন যাবৎ তিনি সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন। এবার নেপালের এই রহস্যময় পোস্টগুলো তার জীবনের নতুন কোনো বসন্তের আভাস দিচ্ছে কি না, তা সময়ই বলে দেবে।