মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ইন্তেকাল করেছেন ।
আজ সোমবার (২৬ অক্টোবর ) বিকেল ৪টা ৩০ মিনিটের সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা সংসদসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের টানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী নিবাসী প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
একজন বীর সন্তানের বিদায়ে দেশ ও জাতি একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


