...|...|...

আইন ও আদালত

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০
Shares
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চলাচলরত ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই আইনি ডিমান্ড নোটিশ পাঠান।

অ্যাডভোকেট রাশিদুল ইসলাম নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে দেশের প্রধান তিনটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটাকে মেট্রোরেল এলাকায় নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপনের অনুমতি ও প্রয়োজনীয় সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। তবে ট্রেন ও স্টেশনগুলোতে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা একেবারেই না থাকায় জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে কল কেটে যাওয়াসহ নানা ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।