...|...|...

রাজধানী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী। ছবি: সংগৃহীত

ভয়ের পরিবেশ তৈরি করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। 

মো. আসাদুজ্জামান বলেন, বাংলার মানুষ পলাতক ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না। গত নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যা হয়নি, বন্ধ হয়েছে গুম। এমনকি পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, যারা বোমা মারছেন, তাদের অনেকে এরইমধ্যে গ্রেফতার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা কীভাবে জড়িত, এই সব তথ্য সাংবাদিকরা পেয়েছে। 

মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিকদের পরবর্তী প্রজন্মের মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্নীতি, মাদক, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে।